Sushil Kaushik: রামলীলার মঞ্চে হৃদরোগে মৃত্যু রামের, নাট্যশিল্পী সুশীল কৌশিকের পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে চিঠি মোদীর
বছর ৪৫ এর সুশীল পেশায় জমি-বাড়ির ব্যবসায়ী হলেও অভিনয় করতেন নিজের ভালোবাসা থেকে। মৃত নাট্যশিল্পীর পরিবারকে বুধবার চিঠি লিখলেন মোদী।
রামলীলার (Ramleela) মঞ্চে অভনয় করতে করতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন নাট্যশিল্পী সুশীল কৌশিক (Sushil Kaushik)। শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করে তাঁর পরিবারকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবরাত্রি উপলক্ষ্যে শনিবার দিল্লির শাহদরা এলাকার বিশ্বকর্মা নগরে রামলীলার আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চেই রামের ভূমিকায় অভিনয় করছিলেন সুশীল। মঞ্চেই হৃদরোগে আক্রান্ত হন শিল্পী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন। বছর ৪৫ এর সুশীল পেশায় জমি-বাড়ির ব্যবসায়ী হলেও অভিনয় করতেন নিজের ভালোবাসা থেকে। মৃত নাট্যশিল্পীর পরিবারকে বুধবার চিঠি লিখলেন মোদী। মৃত শিল্পীর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সুশীল কৌশিকের পরিবারকে চিঠি...
PM Modi writes a letter to the family of Sushil Kaushik, 45, who passed away while performing the role of Shri Ram in Ramleela pic.twitter.com/12D0XjcAq3
— IANS (@ians_india) October 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 09, 2024 01:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

