PM Modi Reaches New Parliament Building: উদ্বোধনী অনুষ্ঠান শুরু কিছুক্ষনের মধ্যেই, নতুন সংসদ ভবনে পৌছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন ছবি

ইতিমধ্য়েই সংসদ ভবনে পৌছে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PM Modi Reaches New Parliament Building: উদ্বোধনী অনুষ্ঠান শুরু কিছুক্ষনের মধ্যেই, নতুন সংসদ ভবনে পৌছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন ছবি
Photo Credit ANI

আজ নতুন সংসদ ভবনের উদ্বোধন। সেই উপলক্ষ্যে রাজনৈতিক নগরীতে সাজ সাজো রব সকাল থেকেই।জোরদার করা হয়েছে নিরাপত্তাও। উদ্ধোধনের আগে প্রার্থনা দিয়ে শুরু করা হবে কাজ। সেই উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মীয় গুরুদের উপস্থিতিও লক্ষ্য করার মত। সবমিলিয়ে আজকের দিন রাজনৈতিক তথা গনতন্ত্রের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন।

ইতিমধ্যেই আয়োজন সম্পূর্ণ। প্রার্থনা শুরু হওয়ার আগেই নতুন সংসদ ভবনের সামনে পৌছে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রার্থনার পরই শুরু হবে ভবন উদ্বোধনের কাজ। তবে ১৯ টি বিরোধী দল বয়কট জানিয়েছে এই অনুষ্ঠানে। রাষ্ট্রপতির পরিবর্তে প্রধানমন্ত্রী ভবনের উদ্বোধন করবেন এটা কাম্য নয় বলে একযোগে জানিয়েছে বিরোধী দল। এই টানাপোড়েনের মধ্যেই রাজধানীর বুকে উদ্বোধন হতে চলেছে আরও একটি সংসদ ভবনের।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 28, 2023 07:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).