Mahakumbh Stampede: মহাকুম্ভে শাহী স্নানে মর্মান্তিক অঘটন, পদপিষ্টের ঘটনায় শোকাহত প্রধানমন্ত্রীর বার্তা
মহাকুম্ভে পদদলিত হয়ে মারা গেলেন বহু পুণ্যার্থী। আহত হয়েছেন অনেকে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে অনেকের।
বুধবার মৌনী অমাবস্যায় মহাকুম্ভে 'অমৃত স্নান'এর মহাযোগ। প্রায় ১০টি ভক্তের ভিড়ের মাঝে ঘটে গেল চরম অঘটন। মহাকুম্ভে পদদলিত হয়ে মারা গেলেন বহু পুণ্যার্থী। আহত হয়েছেন অনেকে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে অনেকের। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ক্রমাগত যোগীর সঙ্গে যোগাযোগ রাখছেন মোদী। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে নমোর বার্তা, প্রয়াগরাজ মহাকুম্ভে ঘটে যাওয়া দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা'। আহতের দ্রুত আরোগ্য কামনা করে মোদী জানান, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদানে নিয়োজিত রয়েছে।
আরও পড়ুনঃ মহাকুম্ভে পদপিষ্ট ১৫, 'শাহী স্নানে' চরম দুর্ভোগে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতার
মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় শোকাহত মোদীঃ
प्रयागराज महाकुंभ में हुआ हादसा अत्यंत दुखद है। इसमें जिन श्रद्धालुओं ने अपने परिजनों को खोया है, उनके प्रति मेरी गहरी संवेदनाएं। इसके साथ ही मैं सभी घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। स्थानीय प्रशासन पीड़ितों की हरसंभव मदद में जुटा हुआ है। इस सिलसिले में मैंने…
— Narendra Modi (@narendramodi) January 29, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 12:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

