Rajasthan Road Accident: মন্দির থেকে ফেরার পথে রাজস্থানে উল্টে গেল পিকআপ ভ্যান, ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত অনেকে
ভয়াবহ পথ দুর্ঘটনা রাজস্থানের সিকারে। হর্ষ পর্বতের কাছে উল্টে গেল একটি যাত্রীবোঝাই পিকআপ ভ্যান।
ভয়াবহ পথ দুর্ঘটনা রাজস্থানের (Rajasthan Road Accident) সিকারে। হর্ষ পর্বতের কাছে উল্টে গেল একটি যাত্রীবোঝাই পিকআপ ভ্যান। জানা যাচ্ছে, জিনমাতা মন্দির দর্শনে গিয়েছিলেম ১২-১৫ জন দর্শনার্থী। সেখান থেকে ফেরার পথেই সন্ধ্যে সাড়ে ৬টার দিকে উল্টে যায় গাড়িটি। আর তাতেই আহত হয় ১২ জন যাত্রী। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ স্থানীয় হাসপাতালের অ্যাম্বুলেন্স। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে এসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে তাঁদের জয়পুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে সকলেই নাওয়ান ও দিদওয়ানা-কুচামান জেলার বাসিন্দা রয়েছেন।
দেখুন ভিডিয়ো
Sikar, Rajasthan: In Sikar, a pickup carrying devotees overturned near Harsh Parvat, injuring over a dozen people returning from Jeenmataji. The injured were taken to SK Hospital, with two referred to Jaipur. The devotees are from Nawan, Didwana-Kuchaman district pic.twitter.com/BqyJABZhuj
— IANS (@ians_india) September 24, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 24, 2025 09:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

