RG Kar Rape-Murder Incident Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিলে চণ্ডিগড়ের চিকিৎসকরা

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদ। আরজি কর কাণ্ডে বিচার চেয়ে এবার পথে নামলেন চণ্ডিগড়ের চিকিৎসকরা।

RG Kar Rape-Murder Incident Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিলে চণ্ডিগড়ের চিকিৎসকরা
Doctors of PGI Hospital Chandigarh stage a protest. (Photo Credits: X)

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরজি কর হাসপাতালে (RG Kar Hopital) মহিলা চিকিৎসক-কে ধর্ষণ এবং খুনের প্রতিবাদ। আরজি কর কাণ্ডে বিচার চেয়ে এবার পথে নামলেন চণ্ডিগড়ের চিকিৎসকরা। মোমবাতি মিছিলে হাঁটলেন চণ্ডিগড়ের পিজিআই হাসপাতালের (PGI Hospital Chandigarh) চিকিৎসকরা। দেশের সর্বত্র চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তার দাবিও তুললেন তাঁরা।

শুধু দেশ নয়, আমেরিকার কিছু জায়গাতেও আরজি কর কাণ্ডের প্রতিবাদ হয়। এমন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। এদিন, আরজিকর কাণ্ডের প্রতিবাদে কলকাতার ফুটনল সমর্থকরা একযোগে প্রতিবাদে নামেন। রাজ্যের বিভিন্ন অংশেও এদিন প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি চলছে। আরও পড়ুন-আরজি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

দেখুন খবরটি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 18, 2024 08:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).