Operation Sindoor: সফল 'অপারেশন সিঁদুর', দেশজুড়ে উচ্ছ্বাস, হাসপাতালে মিষ্টি বিলি, দেখুন ভিডিয়ো
ওই হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিবারের লোকজনের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ১৫ দিনের মাথায় যোগ্য জবাব। বুধরাতে ভারতীয় সেনার 'অপারেশন সিঁদুর (Operation Sindoor)' সফল হয়েছে। নিখুঁত নিশানা করে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। বুধ সকালে ভারত জুড়ে খুশির আবহ। বলা ভাল স্বস্তির আবহ তৈরি হয়েছে গোটা দেশে। সেনা বন্দনায় মেতেছে ভারতবাসী। কোথাও আবার রাস্তায় নেমে চলছে উদযাপন। এবার পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে ভারত যোগ্য জবাব দিতেই মিষ্টি বিতরণ উত্তরপ্রদেশের মৌয়ের হাসপাতালে। এদিন সকালে মৌ জেলার মহিলা জেলা হাসপাতালে মিষ্টি বিতরণ করা হয়। ওই হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিবারের লোকজনের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। দেশের পতাকা নিয়ে রাস্তায় নেমে উদযাপনে মেতেছেন কেউ-কেউ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে সব ছবি।
সফল 'অপারেশন সিঁদুর', দেশজুড়ে উচ্ছ্বাস, হাসপাতালে মিষ্টি বিলি, দেখুন ভিডিয়ো
Uttar Pradesh: In Mau, people celebrated Operation Sindoor by distributing sweets at the Women's District Hospital pic.twitter.com/jOuurkfpuv
— IANS (@ians_india) May 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 07, 2025 02:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

