Pahalgam Terror Attack: '১৯৯০-এর দশকের পুনরাবৃত্তির আশঙ্কা করছি'- পহেলগামে জঙ্গি হামলার তীব্র নিন্দা করে মন্তব্য বিনোদ বনসলের
জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসল। বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, "কাশ্মীরের পহেলগামে হিন্দু পর্যটকদের নৃশংস হত্যাকাণ্ডে গোটা দেশ হতবাক ও আতঙ্কিত। সন্ত্রাসীরা তাঁদের প্যান্ট খুলে ফেলতে বাধ্য করে, কলমা পড়তে বলে এবং অমুসলিম হিসেবে তাঁদের ধর্মীয় পরিচয় নিশ্চিত করার পর, তাঁদের নির্মমভাবে হত্যা করা হয়। আমরা ১৯৯০-এর দশকের পুনরাবৃত্তির আশঙ্কা করছি। সন্ত্রাসবাদের স্লিপার সেলগুলি এখনও সক্রিয় রয়েছে।" ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল ২৫ এপ্রিল দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ করবে। উল্লেখ্য, প্রায় দু’দশকের ব্যবধানে কাশ্মীর উপত্যকার এত বড় হামলার শিকার হলেন পর্যটকেরা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে মঙ্গলবার বিকেলে সন্ত্রাসবাদী হামলায় ২৬ পর্যটকের মৃত্যু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। পর্যটকরা হিন্দু নিশ্চিত হওয়ার পরই গুলি করে হত্যা করে জঙ্গিরা।
জঙ্গি হামলার প্রেক্ষিতে কী বললেন বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসলঃ
Press Statement:
Strong & Quick response to Pak Jihadi war against Bharat needed: VHP
VHP & Bajrang Dal hold a Nationwide protest on 25th April
New Delhi. April 23, 2025. Dr. Surendra Jain, Central Joint General Secretary of Vishwa Hindu Parishad, while condemning the horrific… pic.twitter.com/FJ65ekfZ30
— विनोद बंसल Vinod Bansal বিনোদ বনসল వినోద్ బన్సాల్ (@vinod_bansal) April 23, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 01:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

