Ritesh Agarwal’s Father Died: OYO রুমসের প্রতিষ্ঠাতা রীতেশ আগরওয়ালের বাবার ২০ তলার বহুতল থেকে পড়ে রহস্যজনক মৃত্যু

ওয়ো রুমসের প্রতিষ্ঠাতা রীতেশ আগরওয়ালের বাবার রহস্যজনক মৃত্যু। রীতেশের বাবা রমেশ আগরওয়াল গুরুগ্রামের এক বহুতল থেকে পড়ে গিয়ে মারা যান বলে খবর।

Ritesh Agarwal’s Father Died: OYO রুমসের প্রতিষ্ঠাতা রীতেশ আগরওয়ালের বাবার ২০ তলার বহুতল থেকে পড়ে রহস্যজনক মৃত্যু
প্রতীকী ছবি (Photo Credit: File Photo)

ওয়ো রুমসের প্রতিষ্ঠাতা রীতেশ আগরওয়ালের (Ritesh Agarwal) বাবার রহস্যজনক মৃত্যু। রীতেশের বিয়ের অনুষ্ঠানের পরদিনই ঘটল এই দুর্ঘটনা।  রীতেশের বাবা রমেশ আগরওয়াল (Ramesh Agarwal) গুরুগ্রামের ২০ তলার এক বহুতল থেকে পড়ে গিয়ে মারা যান বলে খবর।  কী করে তিনি বহুতল থেকে পড়ে গেলেন, তা এখনও জানা যায়নি। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

রমেশ আগরওয়াল তাঁর স্ত্রী-র সঙ্গে সেই বহুতলে থাকতেন। তাঁর ছেলে রীতেশ থাকেন অন্য জায়গায়। গতকাল, দিল্লিতে রীতেশ আগরওয়ালের বিয়ের রিসেপসনের পার্টি হয়েছিল। সেই পার্টিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উপস্থিত ছিলেন। আরও পড়ুন-মুসৌরির খাদ থেকে সাত জনকে উদ্ধার করলেন ITBP-র জওয়ানরা, দেখুন ভিডিয়ো

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 10, 2023 05:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).