Rajya Sabha: উনি চেয়ারম্যানের থেকেও বেশি অভিজ্ঞ, জয়া বচ্চনের সঙ্গে চেয়ারম্যান বিতর্কে সরব বিরোধীরা
বৃহস্পতিবারের পর শুক্রবার। ফের উত্তপ্ত আবহাওয়া রাজ্যসভায়। গতকাল জগদীপ ধনখড় ধমক দিয়েছিলেন সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে
বৃহস্পতিবারের পর শুক্রবার। ফের উত্তপ্ত আবহাওয়া রাজ্যসভায়। গতকাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankar) ধমক দিয়েছিলেন সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে (Derek O'Brien)। আজ আবার সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের (Jaya Bachchan) মন্তব্যেও রেগে গেলেন উপ রাষ্ট্রপতি। আর এই নিয়েও আজ হই হট্টোগোল হয়ে গেল অধিবেশনে। এই বিষয়ে ধনখড়ের ব্যবহার নিয়ে শুক্রবার সরব বিরোধীরা। শিবসেনা (উদ্ধব শিবির) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী (Priyanka Chaturvedi) বলেন, "উনি উপ রাষ্ট্রপতির থেকে অনেক অভিজ্ঞ। ফলে জয়া বচ্চনকে অসম্মান করতে পারেন না"। অন্যদিকে তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Sen) বলেন, "জয়াজি এখানে কোনও তারকা হয়ে আসেননি। উনি একজন নির্বাচিত সদস্য হিসেবে এসেছেন। ফলে ওনাকে সম্মান দেওয়া উচিত"।
#WATCH | Shiv Sena (UBT) MP Priyanka Chaturvedi says, "She (Samajwadi Party MP Jaya Bachchan) comes with vast more experience than the Vice President himself. He cannot disrespect the Member of Parliament." pic.twitter.com/N06Ryf7R7S
— ANI (@ANI) August 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 09, 2024 02:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

