INDIA: বিজেপিকে এবার হারাবেই ইন্ডিয়া, লালুর গলায় আত্মবিশ্বাস
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করবে দেশের ২৬টি বিরোধী দলের জোট 'INDIA'।
বিজেপি এবার হারবেই। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করবে দেশের ২৬টি বিরোধী দলের জোট 'INDIA'। এমন কথাই বললেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। লালু বললেন, বিহার থেকে বাংলা, মহারাষ্ট্র থেকে তেলাঙ্গানা-সর্বত্র ইন্ডিয়া-র জয়জয়কার হবে। ইন্ডিয়া জোটের ভবিষ্যত উজ্জ্বল। মোদী সরকারকে সরিয়ে দেশের ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট। এমন দাবিও করলেন বিহার রাজনীতির এক সময়ের শেষ নাম।
এবার দেশের প্রাক্তন রেলমন্ত্রী বলেন, বিজেপি ইডি, সিবিআইকে কাজে লাগিয়ে যতই বিরোধীদের ভয় দেখাক, মানুষের রায়কে চেপে রাখতে পারবে না। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে বিজেপির জয়কে তেমন গুরুত্ব না দিয়ে ইন্ডিয়া জোটের নেতাদের একজোট হয়ে ঝাঁপাতে আহ্বান জানালেন লালু।
দেখুন ভিডিয়ো
#WATCH | Delhi: On the INDIA bloc meeting, RJD Chief Lalu Prasad Yadav says, "Everybody is coming. It (the alliance) has a bright future. We will win and the INDIA alliance will form the government this time and remove PM Modi's govt." pic.twitter.com/0PtnyI3noK
— ANI (@ANI) December 18, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 18, 2023 02:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

