Odisha Shocker Video: শিউরে ওঠা ঘটনা, ধর্ষণের পর দলিত কিশোরীকে জোর করে মল খাওয়াল 'উচ্চবর্ণের ধর্ষক', ভিডিয়ো
এবার এক ভয়ঙ্কর ঘটনার খবর উঠে এল ওড়িশা (Odisha) থেকে। ওড়িশার বালাঙ্গিরের এক কিশোরী কন্যা অভিযোগ করে, তাকে ধর্ষণ (Rape) করা হয়েছে। শুধু তাই নয়, শারীরিক অত্যাচারের পর তাকে মল খেতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করা হয় ওই কিশোরীর তরফে। ওই ঘটনা শুনে শিউরে উঠতে শুরু করেন মানুষ। রিপোর্টে প্রকাশ, বালাঙ্গিরের ওই দলিত কিশোরী সেখানকার এক অনাথ আশ্রমে থাকে। সেখানেই ওই দলিত কিশোরীকে ধর্ষণ করে উচ্চ বর্ণের এক ব্যক্তি। নির্মভাবে তার উপর অত্যাচারের পরও থেমে থাকেনি ওই ব্যক্তি। ধর্ষণের পর ওই দলিত কিশোরীকে জোর করে মল খাওয়ানো হয় বলে সে অভিযোগ করে। তবে ওই ঘটনার পর নির্যাতিতা কিশোরী ভয়ে থেমে থাকেনি। সাহস করে সে ক্যামেরার সামনে আসে। এরপর ক্যামেরার সামনে মুখ ঢেকে সংবাদমাধ্যমের সামনে তার উপর হওয়া অত্যাচারের বর্ণনা দেয়। যা শুনে শিউরে উঠতে শুরু করেছে মানুষ।
শুনুন ওই কিশোরী নির্মম ঘটনা নিয়ে কী জানাল...
An Upper Caste person publicly r@ped her and forced her to eat feces.
She belongs to a Tribal community and is an orphan.
This incident is from Balangir, Odisha. pic.twitter.com/FbLZRpCgyY
— ZORO (@BroominsKaBaap) November 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 20, 2024 06:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

