Himachal Pradesh : হিমাচল প্রদেশে সুগন্ধী তৈরীর কারখানায় আগুন, মৃত ১

ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে কারখানার মালিককে

Himachal Pradesh : হিমাচল প্রদেশে সুগন্ধী তৈরীর কারখানায় আগুন, মৃত ১
Fire (File Photo)

পারফিউমের কারখানায় আগুন লেগে মৃত ১। ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের (Himachal Pradesh) শিল্পাঞ্চল এলাকার বাড্ডিতে। ঘটনার জেরে আহত হয়েছেন ৩০ জন। এন আর আরোমা নামের এই কারখানাতে শুক্রবার বেলা ১.৩০ মিনিট নাগাদ আগুন লাগে। মোট ৮৫ জন কর্মী আটকে রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার জেরে কারখানার মালিক চান্দের শেখরকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারের তরফে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থলে আগুন নেভানোর জন্য পাঠানো হয় ১২ টি দমকলের ইঞ্জিন। হিমাচলপ্রদেশ, পরিয়ানা, পাঞ্জাব এবং আশেপাশের এলাকা থেকে নিয়ে আসা হয় দমকলগুলি।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 03, 2024 03:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).