Bihar: থানার বাথরুম থেকে মহিলা কনস্টবলের ঝুলন্ত দেহ উদ্ধার
মুসরিঘরারি থানার বাথরুম থেকে এক মহিলা কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।
নয়াদিল্লি: বিহারের সমষ্টিপুরে (Samastipur) চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মুসরিঘরারি থানার বাথরুমে এক মহিলা কনস্টেবলের (Woman Constable) ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত মহিলা কনস্টেবলের নাম চাঁদনি কুমারী, তিনি বৈশালী জেলার বাসিন্দা। সূত্রে খবর, কনস্টেবল দীর্ঘক্ষণ বাথরুম থেকে বের না হলে সহকর্মী পুলিশ সদস্যরা বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় পুলিশ মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এএসপি সঞ্জয় পান্ডে বলেছেন যে মহিলা কনস্টেবলের ঘর থেকে পাওয়া নোটবুকের কিছু লেখা থেকে ধারণা করা হচ্ছে তিনি পারিবারিক অশান্তির মধ্যে ছিলেন। দেখুন-
STORY | Woman constable found hanging in barrack in Bihar's Samastipur
READ: https://t.co/8czha29jaL pic.twitter.com/zg3L2ynfi8
— Press Trust of India (@PTI_News) November 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 14, 2024 12:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

