White Tigress Sita's Twin Cubs Birthday: দিল্লি চিড়িয়াখানায় সাদা যমজ ব্যাঘ্র শাবকের প্রথম জন্মদিন উদযাপন, দেখুন ছবি
গত বছর ২৪ অগাস্ট দিল্লি চিড়িয়াখানায় সাদা ব্যাঘ্র ‘সীতা’ জন্ম দিয়েছিল যমজ শাবকের। সাদা ব্যাঘ্র শাবকদ্বয়ের এক বছরের জন্মদিন উপলক্ষ্যে ন্যাশনাল জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ আয়োজন করেছিল কেক কাটার অনুষ্ঠান।
দিল্লির ন্যাশনাল জুলজিক্যাল পার্কে (Dellhi National Zoological Park) কেক কেটে উদযাপিত হল সাদা বাঘের যমজ শাবকের ১ বছরেরর জন্মদিন। গত বছর ২৪ অগাস্ট দিল্লি চিড়িয়াখানায় (Delhi Zoo) সাদা ব্যাঘ্র ‘সীতা’ জন্ম দিয়েছিল যমজ শাবকের। তাদের নাম রাখা হয়েছিল অভনি এবং ভ্যোম। ১ বছরে পা দিল তারা। সাদা ব্যাঘ্র শাবকদ্বয়ের এক বছরের জন্মদিন উপলক্ষ্যে ন্যাশনাল জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ আয়োজন করেছিল কেক কাটার অনুষ্ঠান। ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসে এদিন কেক কেটে অভনি এবং ভ্যোমের প্রথম বছরের জন্মদিন পালন করা হয়েছে। উপহার হিসাবে প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ তুলে দিয়েছে দিল্লি চিড়িয়াখানায় কর্তৃপক্ষ।
সাদা যমজ ব্যাঘ্র শাবকের জন্মদিন উদযাপন...
Delhi | National Zoological Park today celebrated the first birthday of white tigress SITA's twin cubs, Avni and Vyom: Ministry of Environment, Forest and Climate Change pic.twitter.com/D67Vr6rwiz
— ANI (@ANI) August 26, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 27, 2023 12:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

