Viral Video: চলন্ত ট্রেনে 'গা জোয়ারি', মহিলা যাত্রীকে চড়, থাপ্পড়, মারধরের ভিডিয়ো ভাইরাল হতেই প্রৌঢ়ের খোঁজে তল্লাশি, দেখুন

Viral Video: চলন্ত ট্রেনে 'গা জোয়ারি', মহিলা যাত্রীকে চড়, থাপ্পড়, মারধরের ভিডিয়ো ভাইরাল হতেই প্রৌঢ়ের খোঁজে তল্লাশি, দেখুন
Man Assaulted Woman (Photo Credit: X/Screengrab)

ট্রেনের (Train) ভিতরে মহিলা যাত্রীকে মারধর। তেড়ে গিয়ে চড়, থাপ্পড় মারলেন এক ব্যক্তি। এবার মুম্বই (Mumbai) থেকে এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এল। যা দেখে হাঁ হয়ে গিয়েছেন অনেকেই। চলন্ত ট্রেনের কামরায় কীভাবে একজন মহিলার গায়ে হাত তুললেন এক ব্যক্তি, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলের তরফে। ঘটনার পরপরই ভিডিয়োটি ভাইরাল (Viral Video) হয়ে যায়। সেই সঙ্গে থানায় দায়ের করা হয় অভিযোগ। যে ব্যক্তিকে মহিলার গায়ে হাত তুলতে দেখা যায়, তিনি কোথায় রয়েছেন, সে বিষয়ে শুরু হয়েছে খোঁজ। কানজুরমার্গ এবং কল্যাণ স্টেশনের মাঝে গত ১৬ মে এই ঘটনা ঘটে। ১৬ মে এর ঘটনার পর অভিযোগ দায়ের হলেও, ৫ দিন পর ভিডিয়োটি ভাইরাল হতে শুরু করেছে।

আরও পড়ুন: Kamakhya Express Derailed: কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু আলিপুরদুয়ারের যাত্রীর, চলছে রেল পরিষেবা স্বাভাবিক

দেখুন চলন্ত ট্রেনের ভিতরেই কীভাবে মহিলা যাত্রীকে মারধর করা হল...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 21, 2025 01:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).