Vikram Vedha: ১১ই অগাস্ট আমির আর অক্ষয়ের ছবি যুদ্ধে এসে পড়ল হৃতিক ও সইফ, মুক্তি পাবে বিক্রম ভেধার টিজার

Vikram Vedha: ১১ই অগাস্ট আমির আর অক্ষয়ের ছবি যুদ্ধে এসে পড়ল হৃতিক ও সইফ, মুক্তি পাবে বিক্রম ভেধার টিজার
Photo Credit_Twitter

২০২২ সালে মুক্তি পেতে চলেছে এমন ছবির মধ্যে উল্লেখযোগ্য হৃতিক রোশন, সইফ আলি খান অভিনীত বিক্রম ভেধার হিন্দি রিমেক ছবিটি।  হৃতিক রোশন ও সইফ আলি খানের যে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে প্রেক্ষাগৃহে আসবে এই ছবি  তাদের জন্য সুখবর।  বিক্রম ভেধা-এর টিজার প্রকাশ্যে আসবে আগামী সপ্তাহের ১১ই অগাস্ট।  বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুসারে, আমির খানের লাল সিং চাড্ডা এবং অক্ষয় কুমারের রক্ষাবন্ধনের সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবির টিজার।

২০১৭ সালে একই নামে তামিল ভাষায় মুক্তি পেয়েছিল বিক্রম ভেধা। তামিল ছবিতে আর মাধবন (R Madhaban) এবং বিজয় সেতুপতি (Vijay Setupati) র চরিত্রে যথাক্রমে অভিনয় করেছেন সইফ আলি খান (Saif Ali Khan) এবং হৃতিক রোশন (Hrithik Roshan)।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 06, 2022 04:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).