Uttar Pradesh: বাবা-মায়ের মধ্যে নিত্য অশান্তি, সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী দুই কন্যা

বাবা মায়ের মধ্যে নিত্য কোন না কোন বিষয় নিয়ে অশান্তি দেখতে দেখতে বিরক্ত হয়ে চরম পদক্ষেপ নিল দুই কন্যা।

Uttar Pradesh: বাবা-মায়ের মধ্যে নিত্য অশান্তি, সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী দুই কন্যা
Photo Credit: Twitter@DailyhuntApp

অভিভাবকদের সারাক্ষণ ঝগড়া অশান্তি করতে দেখলে সন্তানের উপর তার কুপ্রভাব পড়ে। মানসিক অশান্তি, কুপথে চালনা, আত্মহত্যা নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয় সন্তানদের জীবন। তেমনই এক ঘটনা ঘটল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পিলিভিট জেলায়। বাবা মায়ের মধ্যে নিত্য কোন না কোন বিষয় নিয়ে অশান্তি দেখতে দেখতে বিরক্ত হয়ে চরম পদক্ষেপ নিল দুই কন্যা। রবিবার সন্ধ্যায় বিষ খেয়ে আত্মহত্যা করেছে কাশিস (২০) এবং মুন্নি (১৮)। মৃতাদের পরিবারের তরফে প্রথমে পুলিশকে কোনরকম পদক্ষেপ নিতে দেওয়া হয়নি। তবে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 04, 2023 09:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).