CM Yogi Adityanath Death Threat: ১০ দিনের মধ্যে পদত্যাগ না করলে যোগী আদিত্যনাথকে বাবা সিদ্দিকির মতো মেরে ফেলা হবে!

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে হুমকি।

CM Yogi Adityanath Death Threat: ১০ দিনের মধ্যে পদত্যাগ না করলে যোগী আদিত্যনাথকে বাবা সিদ্দিকির মতো মেরে ফেলা হবে!
Yogi Adityanath (Photo Credits: ANI)

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) নামে মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে হুমকি দেওয়া হয়েছে। মুম্বই পুলিশের (Mumbai Police) ট্রাফিক কন্ট্রোল সেল একটি অজানা নম্বর থেকে এই হুমকি বার্তা পেয়েছে। হুমকি বার্তাতে বলা হয়েছে, যোগী আদিত্যনাথ ১০ দিনের মধ্যে পদত্যাগ না করলে তাঁকেও বাবা সিদ্দিকির মেরে ফেলব। শনিবার সন্ধ্যায় এই হুমকি বার্তা পাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা সতর্ক করা হয়েছে। মুম্বই পুলিশ এই বিষয়ে আরও তদন্ত করছে এবং যে বার্তাটি পাঠিয়েছে তাকেও খুঁজছে। উত্তর প্রদেশের পুলিশও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। দেখুন-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 03, 2024 10:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).