Telangana Bridge Collapsed: প্রতিকূল আবহাওয়ার জের, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আট বছরের পুরনো নির্মীয়মাণ সেতু

দমকা হাওয়ার জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তেলঙ্গানার পেদ্দাপাল্লি জেলার ওই নির্মীয়মাণ সেতু। মানাইর নদীর উপর ১০০ ফুট দূরত্বের নির্মীয়মাণ সেতুর একটি অংশ ভেঙে পড়েছে।

Telangana Bridge Collapsed: প্রতিকূল আবহাওয়ার জের, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আট বছরের পুরনো নির্মীয়মাণ সেতু
Telangana Bridge Collapsed (Photo Credits: IANS)

Telangana Bridge Collapsed: তেলঙ্গানায় ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। সোমবার রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ দমকা হাওয়ার জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তেলঙ্গানার পেদ্দাপাল্লি জেলার ওই নির্মীয়মাণ সেতু। মানাইর নদীর উপর ১০০ ফুট দূরত্বের নির্মীয়মাণ সেতুর একটি অংশ ভেঙে পড়েছে। সেতুর দুটি পিলারের মাঝে পাঁচটির মধ্যে দুটি কংক্রিটের গার্ডার ভেঙে পড়েছে। ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি। এলাকায় ভারী বৃষ্টিপাত এবং প্রবল ঝড়ের জেরে নির্মীয়মাণ সেতুটি ভেঙে পড়েছে বলেই খবর। পেদ্দাপল্লী এবং ভূপালপল্লী দুই জেলাকে সংযুক্ত করার জন্য সেতুটি নির্মাণ করা হচ্ছিল। যার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল আট বছর আগে, ২০১৬ সালে। দুই জেলার মধ্যে সংযোগ বাড়ানো এবং পরিবহণ সুগম করার লক্ষ্যেই সেতুটি নির্মাণের কাজ চলছিল।

ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 23, 2024 06:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).