Ukraine : ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত করলেন জেলেনস্কি
রেজনিকভের বদলে প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন রুস্তম উমেরভ
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তার বদলে স্থলভাষিক্ত হলেন রুস্তেম উমেরভ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রেজনিকভ একটি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে তাকে প্রতিরক্ষার পদ থেকে সরানোে হল।জেলেনস্কির এক্স অ্যাকাউন্ট হ্যান্ডেল থেকে এমনটাই জানা গেছে।
পোস্টে তিনি জানান, "এখন রুস্তম উমেরভের এই মন্ত্রালয়কে নেতৃত্ব দেওয়া উচিত।ইউক্রেনের ভারখোভনা রাডা এই মানুষটিকে ভাল জানেন।এবং উমেরভের নতুন করে পরিচয় করানোর প্রয়োজন নেই।আমি পার্লামেন্টের কাছে আশা করব তারা যেন এই প্রার্থীকে সমর্থন জানায়।"
রেজনিকভের বরখাস্ত হওয়াটা এমন সময়ে যখন বিভিন্ন ধরনের দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়েছে।জেলেনস্কি জানিয়েছেন ইউক্রেনের মধ্যে দুর্নীতিকে উপড়ে ফেলার মধ্যে দিয়েই ন্যাটোর সদস্যপদ পেতে সক্ষম হবে ইউক্রেন।
শনিবার ইউক্রেনের অন্যতম শক্তিশালী অলিগার এবং জেলেনস্কির সমর্থ হিসেবে পরিচিত ইহোর কলোময়িস্কিকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।কিয়েভ কোর্ট কলোময়িস্কিকে ৬০ দিন প্রি ট্রায়াল ডিটেনশনে রাখার নির্দেশ দিয়েছে। আধিকারিকরা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছেন বলে জানা গেছে।
Ukraine's President sacks wartime defence minister Oleksii Reznik
Read @ANI Story | https://t.co/Xf3s4CeyRo#Ukraine #OleksiiReznik #Zelenskyy pic.twitter.com/P4NQWOgBnG
— ANI Digital (@ani_digital) September 3, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 04, 2023 07:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

