Lightning Strike: প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতে ২ জন শ্রমিকের মৃত্যু, আহত আরও একজন

দুর্যোগের সময় ১৫ জন শ্রমিক কাজ করছিলেন, তখন ঘটনাটি ঘটে।

Lightning Strike: প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতে ২ জন শ্রমিকের মৃত্যু, আহত আরও একজন
Lightning Strike in Uttar Pradesh (Photo Credit: X)

উত্তরপ্রদেশ: প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতে (Lightning) প্রাণহানির ঘটনা বেড়ে চলেছে। আজ উত্তরপ্রদেশের নাসিরপুরে (Nasirpur) বজ্রপাতে দুইজন মনরেগা শ্রমিকের (Workers) মৃত্যু হয়েছে। আরও একজন শ্রমিক আহত হয়েছেন, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রে খবর, দুর্যোগের সময় ১৫ জন শ্রমিক কাজ করছিলেন, তখন ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বজ্রপাতে মৃত্যুর অন্যতম কারণ মনে করা হচ্ছে। সরকার বজ্রপাতে মৃত্যু কমাতে আগাম সতর্কতা এবং সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে। আরও পড়ুন: Uttarakhand Weather Update: উত্তরাখণ্ডে বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের, জারি হল কমলা সতর্কতা

নাসিরপুরে বজ্রপাতে দুইজন শ্রমিকের মৃত্যু

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 02, 2025 10:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).