Explosion: কর্মজীবী মহিলা হোস্টেলে বিস্ফোরণ, নিহত ২ মহিলা
বিস্ফোরণের কারণ সম্পর্কে তদন্ত করা হচ্ছে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।
নয়াদিল্লি: তামিলনাড়ুর মাদুরাইতে (Madurai) আজ সকালে একটি কর্মজীবী মহিলা হোস্টেলে (Hostel) আগুন লাগে, দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন, তাঁদের স্থানীয় রাজাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই মহিলার নাম পরিমলা ও সরণ্যা। পুলিশ সূত্রে খবর, হোস্টেলের রান্নাঘরের একটি রেফ্রিজারেটরে (Refrigerator) বিস্ফোরণের কারণে আগুন লাগে, তা থেকে অত্যধিক ধোঁয়া হয় এতে দুজনেই শ্বাসরোধে মারা যান। বিস্ফোরণের কারণ সম্পর্কে তদন্ত করা হচ্ছে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। দেখুন-
VIDEO | Tamil Nadu: Two women tragically lost their lives in Madurai after a refrigerator at their hostel exploded earlier today. Three injured women are currently undergoing treatment.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/nXMldOzVmh
— Press Trust of India (@PTI_News) September 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

