Jammu and Kashmir: কাঠুয়াতে অব্যাহত সেনা জঙ্গির গুলির লড়াই, খতম ২ জঙ্গি, জারি তল্লাশি অভিযান

নির্বাচনের আগে ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর। বিগত কয়েকদিন ধরেই কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের ওপর নজর রাখছিল নিরাপত্তা বাহিনী।

Jammu and Kashmir: কাঠুয়াতে অব্যাহত সেনা জঙ্গির গুলির লড়াই, খতম ২ জঙ্গি, জারি তল্লাশি অভিযান
Indian Army In Jammu And Kashmir.jpg (Photo Credit: ANI/Twitter)

নির্বাচনের আগে ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir)। বিগত কয়েকদিন ধরেই কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের ওপর নজর রাখছিল নিরাপত্তা বাহিনী। অন্যদিকে জম্মুতেও জারি রয়েছে তল্লাশি অভিযান। শুক্রবার কাঠুয়ার খানদারা এলাকায় অভিযান চালিয়ে দুই জঙ্গিকে খতম করল রাইসিং স্টার কর্পসের জওয়ানরা।  এর আগেও ১১ সেপ্টেম্বরে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে খতম করা হয়ছিল। আর এই অভিযানে এখনও পর্যন্ত বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেনাসূত্রের খবর, নির্বাচনের আগে বড়সড় নাশকতার ছক কষেছে জঙ্গিরা। সেই নাশকতাকে থামাতেই উপত্যকায় বাড়ানো হয়েছে নজরদারি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 13, 2024 08:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).