Jharkhand Fire: ঝাড়খণ্ডের ধানবাদে আগুন লেগে একই পরিপারের তিনজন নিহত

ঝাড়খণ্ডের কেন্দুয়া বাজারে অবস্থিত জেওয়ার পট্টিতে আগুন লেগে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

Jharkhand Fire: ঝাড়খণ্ডের ধানবাদে আগুন লেগে একই পরিপারের তিনজন নিহত
Jharkhand Fire (Photo Credit: X)

নয়াদিল্লি: ঝাড়খণ্ডের ধানবাদে মর্মান্তিক দুর্ঘটনা। কেন্দুয়া বাজারে অবস্থিত জেওয়ার পট্টিতে আগুন লেগে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই মহিলা ও পাঁচ বছরের একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন, তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে খবর, কেন্দুয়া বাজারের নিচতলায় একটি জেনারেল স্টোরে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা উপর তোলায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর উপরের তলায় থাকা লোকজন আগুনের কবলে পড়ে। উপর তলায় একই পরিবারের ৯ জন উপস্থিত ছিলেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

দেখুন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 14, 2023 01:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).