Maharashtra: জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু ৫ শ্রমিকের, আহত অনেকে, তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন
বৃহস্পতিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের পিম্পরি চিঞ্চওয়াড এলাকায়। জানা যাচ্ছে ভোসারি এলাকায় এদিন একটি নির্মীয়মান ভবনে কাজ করতে গিয়ে আচমকাই ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক।
বৃহস্পতিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের পিম্পরি চিঞ্চওয়াড (Pimpri Chinchwad) এলাকায়। জানা যাচ্ছে ভোসারি এলাকায় এদিন একটি নির্মীয়মান ভবনে কাজ করতে গিয়ে আচমকাই ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের। বাকি সাতজনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে তাঁদের মধ্যে আরও ২ জনের মত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে কয়েকজন। সকলেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর উদ্ধারকারী দল এসে নিহতদের দেহ ও আহতদের উদ্ধার করে। অন্যদিকে স্থানীয় প্রশাসন এসে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
#UPDATE | Two more labourers declared dead at the hospital during treatment. Death toll rises to 5. A total of 5 labourers are under treatment after getting injured: Swapna Gore, DCP Pimpri Chinchwad https://t.co/Hl99J5qU9Y
— ANI (@ANI) October 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 24, 2024 02:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

