Mumbai: আন্ধেরির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ জন
আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁদের মৃত্যু হয়েছে।
নয়াদিল্লি: বুধবার সকালে আন্ধেরির Andheri লোখান্ডওয়ালা কমপ্লেক্সে একটি ১৪ তলা আবাসিক ভবনে (Residential Flat) আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে। মৃত তিনজন হলেন প্রবীণ দম্পতি চন্দ্রপ্রকাশ সোনি (৭৪), কান্ত সোনি (৭৪) এবং তাঁদের বাড়ির সাহায্যকারী পেলুবেতা (৪২)৷
পুলিশ সূত্রে খবর, সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাঁদের মৃত্যু হয়েছে। সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। দেখুন-
STORY | 3 injured as fire breaks out in multi-storey #Mumbai building
READ: https://t.co/vDXmU4vrNu pic.twitter.com/slDQ4g79E3
— Press Trust of India (@PTI_News) October 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

