Tejashwi Yadav Health Update: স্বাস্থ্যের অবনতি, প্রচার ব্যস্ততার মাঝে আরজেডি নেতা তেজস্বী যাদবকে নিয়ে যাওয়া হল হাসপাতাল
লালুপ্রসাদ পুত্র তেজস্বীকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। হাঁটতে পারছেন না। হুইলচেয়ারে বসিয়ে কোনরকমে তাঁকে গাড়িতে তুলে হাসপাতালের নিয়ে যাওয়া হল।
Tejashwi Yadav Health Update: শারীরিক অবস্থার অবনতি। হাসপাতাল ছুটতে হল আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদবকে (Tejashwi Yadav)। ভোটের মাঝে যখন দেশজুড়ে প্রচারসভা নিয়ে ব্যস্ত রাজনৈতিক দলগুলো তখন প্রচার বন্ধ রেখে চিকিৎসার জন্যে হাসপাতালে যেতে হল লালু পুত্রকে। গত শুক্রবার বিহারের (Bihar) আরারিয়া জেলায় ভরা সভা থেকে প্রচার থামিয়ে নেমে আসতে হয়েছিল তেজস্বীকে। পিঠে অসহ্য যন্ত্রণা অনুভব করায় নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ধরে মঞ্চ থেকে নামিয়ে গাড়িতে তুলেছিলেন। মাঝপথে বন্ধ করতে হয়েছিল তেজস্বীর আরারিয়ার সভা। রবিবার রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালুপ্রসাদ (Lalu Prasad Yadav) পুত্র তেজস্বীকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। হাঁটতে পারছেন না। হুইলচেয়ারে বসিয়ে কোনরকমে তাঁকে গাড়িতে তুলে হাসপাতালের নিয়ে যাওয়া হল।
দেখুন...
RJD leader Tejashwi Yadav's health deteriorated during the election campaign, visits hospital for a health checkup pic.twitter.com/P121bEZ9zO
— IANS (@ians_india) May 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 05, 2024 07:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

