Assam: গভীর রাতে অসম থেকে উদ্ধার বিপুল পরিমাণের মাদক, তদন্তে নেমেছে পুলিশ
ত্রিপুরার পর এবার অসম। বড়দিনের আগে বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার হচ্ছে নিষিদ্ধ মাদক।
ত্রিপুরার পর এবার অসম। বড়দিনের আগে বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার হচ্ছে নিষিদ্ধ মাদক। শনিবার গভীর রাতে অসমের কাছাড় জেলা থেকে উদ্ধার ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট (Yaba Tablets) এবং ১২৫ গ্রাম হেরোইন। জানা যাচ্ছে, অসম পুলিশের এসটিএফ এদিন তল্লাশি অভিযান চালায় ওই এলাকায়। আর তাতেই একটি বাইক থেকে উদ্ধার হয়েছে এই মাদকগুলি। যদিও বাইকের চালককে আটক করা যায়নি। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও আন্তঃরাজ্য মাদক পাচারকারী চক্র এতে যুক্ত রয়েছে। প্রসঙ্গত, শনিবার ত্রিপুরায় একটি বাইক আরোহীর থেকে উদ্ধার হয়েছিল কয়েক কোটি টাকার মাদক।
#WATCH | Special Task Force (STF) of Assam police and Cachar district police recovered and seized 60,000 Yaba tablets, 125 grams of heroin in Cachar district, late Saturday night.
(Source - Assam STF) pic.twitter.com/pmItzOktbn
— ANI (@ANI) December 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 22, 2024 11:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

