Srilanka PM Visit India: প্রথম ভারত সফরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডঃ হরিণী অমরাসুরিয়া, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে করবেন সাক্ষাৎ (দেখুন ভিডিও)
ভারত সফরে এলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডঃ হরিণী অমরাসুরিয়া। বৃহস্পতিবার সকালে ৩ দিনের ভারত সফরে দিল্লিতে এসে পৌঁছেছেন তিনি। সে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটিই ডঃ হরিণী অমরাসুরিয়ার প্রথম ভারত সফর। সফরকালে তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, এছাড়াও বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর।
নতুন দিল্লিতে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া
#WATCH | Prime Minister of #SriLanka, Dr. Harini Amarasuriya has arrived in #NewDelhi on her maiden visit to India. During her visit, she will meet PM @narendramodi and @MEAIndia pic.twitter.com/ZuX2ae7WRL
— DD News (@DDNewslive) October 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 16, 2025 09:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

