HC: সন্তানের উপর শুক্রাণু বা ডিম্বাণু দাতার কোনও অধিকার নেই ; বম্বে হাইকোর্ট
কৃত্রিম পদ্ধতিতে জন্ম নেওয়া সন্তানের উপর শুক্রাণু বা ডিম্বাণু দাতার কোন আইনগত অধিকার নেই এবং তাঁরা বাচ্চার বায়োলজিক্যাল বাবা-মা হিসেবেও দাবি করতে পারবেন না বলে জানাল আদালত।
নয়াদিল্লি: কৃত্রিম পদ্ধতিতে জন্ম নেওয়া সন্তানের উপর শুক্রাণু (Sperm) বা ডিম্বাণু (Egg) দাতার কোন আইনগত অধিকার নেই এবং তাঁরা বাচ্চার বায়োলজিক্যাল বাবা-মা (Biological Parent) হিসেবেও দাবি করতে পারবেন না, মঙ্গলবার বম্বে হাইকোর্ট এমনটাই রায় দিল। সম্প্রতি ৪২ বছর বয়সী এক মহিলা আদালতের কাছে আবেদন জানান, তিনি সারোগেসির মাধ্যমে দুই যমজ কন্যা দেন। কিন্তু তাঁর স্বামী দুই কন্যাকে নিয়ে ডিম্বাণু দাতার (সম্পর্কে মহিলার ছোট বোন) সঙ্গে বসবাস করছিলেন।
আবেদনকারীর স্বামী দাবি করেন, যেহেতু তাঁর ভগ্নিপতি ডিম্বাণু দাতা তাই যমজ সন্তানের বায়োলজিক্যাল মা হিসেবে দাবি করার তাঁর বৈধ অধিকার রয়েছে এবং সন্তানদের উপর তাঁর স্ত্রীর কোনও অধিকার নেই।
বিচারপতি মিলিন্দ যাদবের একটি একক বেঞ্চ জানিয়েছে, আবেদনকারীর ছোট বোন ডিম্বাণু দাতা, কিন্তু তিনি সন্তানের বায়োলজিক্যাল মা হিসেবে দাবি করার তাঁর কোনও অধিকার নেই। আদালত জানিয়েছে, ছোট বোনের ভূমিকা শুধুমাত্র ডিম্বাণু দাতার, বলা যায় স্বেচ্ছায় দাতা। তিনি শুধুমাত্র জেনেটিক মা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন, এর বেশি কিছু নয়। এক্ষেত্রে ছোট বোনের সন্তানদের প্রতি কোনও অধিকার থাকতে পারে না।
দেখুন
STORY | Sperm or egg donor has no legal right on child, can't claim to be biological parent: HC
READ: https://t.co/l3XScjBtfC pic.twitter.com/RSU269oLSx
— Press Trust of India (@PTI_News) August 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 7343 05:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

