Maharashtra: নদীতে মাছ ধরার সময় মৎস্যজীবীর পা কামড়ে খেয়ে নিল হাঙর

নদীতে মাছ ধরার সময় যুবকের পায়ের একটি অংশ হাঙরটি খেয়ে ফেলে। যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Maharashtra: নদীতে মাছ ধরার সময় মৎস্যজীবীর পা কামড়ে খেয়ে নিল হাঙর
Shark Bites Man (Photo Credit: X)

পালঘর: মৎস্যজীবীদের মাছ ধরতে জীবনের ঝুঁকি নিয়ে গভীর জলে যেতে হয়। মাছধরার কাজটি যতটা সহজ মনে হয়, আসলে ততটাও সহজ নয়। কখনও কখনও মৎস্যজীবীদের জীবনের ঝুঁকিও নিতে হয়। সম্প্রতি নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবকের সঙ্গে চমকপ্রদ ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) পালঘর জেলার মনোর এলাকায়। নদীতে মাছ ধরার সময় যুবকের পা কামড়ে ধরে একটি হাঙর (Shark)। যুবকের পায়ের একটি অংশ হাঙরটি খেয়ে ফেলে, প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত যুবককে চিকিৎসার জন্য দাদরা নগরের বিনোবা ভাবে হাসপাতালে পাঠানো হয়। যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আরও পড়ুন: Guy Kicking Girl Viral Video: ঝামেলার জেরে কলেজ ক্যাম্পাসে তরুণীকে লাথি যুবকের, দেখুন ভাইরাল ভিডিও

দেখুন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 14, 2024 05:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).