Madhya Pradesh: ভোপালে এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর পরিমাণ নগদ টাকা উদ্ধার, দেখুন ভিডিও

ভোপালে ৩৮ বছর বয়সীএক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর ব্যাঙ্কনোট উদ্ধার হয়েছে। তদন্ত চলছে...

Madhya Pradesh: ভোপালে এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর পরিমাণ নগদ টাকা উদ্ধার, দেখুন ভিডিও
Banknotes Recovered (Photo Credit: X)

মধ্যপ্রদেশ: ভোপালে ৩৮ বছর বয়সী কৈলাশ খাত্রি নামের এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর ব্যাঙ্কনোট (Banknotes) উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, তিনি দাবি করেছেন যে তিনি গত ১৮ বছর ধরে মানি এক্সচেঞ্জ ব্যবসায় কাজ করছেন। তিনি ৫ টাকা, ১০ টাকা এবং ২০ টাকার ছিঁড়ে যাওয়া নোট সংগ্রহ করেন, কিছু কমিশন নিয়ে গ্রাহকদের নতুন নোট সরবরাহ করতেন। তাঁর কাছ থেকে ছেঁড়া নোট এবং নগদ নতুন নোট উভয়ই উদ্ধার হয়েছে এবং বর্তমানে গণনা চলছে। পুলিশ জানিয়েছে, এই ধরনের কাজ করার জন্য তাঁকে অনুমোদন করা হয়েছে এমন কোনও নথি পাওয়া যায়নি। আয়কর বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 10, 2024 10:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).