Tamil Nadu: পাচার হত শ্রীলঙ্কায়! তামিলনাড়ুর গ্রাম থেকে উদ্ধার ৪০০ কেজি গাঁজা
পাচার হওয়ার আগে কাস্টমস (Customs) অফিসারদের হাতে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের গাঁজা (Ganja)। যার আনুমানিক বাজারমূল্য ৬০ লক্ষ টাকা। জানা যাচ্ছে, পুডুকোট্টাই জেলার মিমিসাল বিচের কাছে ইরাল পান্নাই এলাকা থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমানের মাদক। রবিবার রাতে ত্রিচের কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ (Trichy Central Intelligence Division) ওই এলাকায় তল্লাশি শুরু করে, তখনই এই বেআইনি মাদকগুলি উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, ওই গ্রাম থেকে এই মাদকগুলি শ্রীলঙ্কায় পাচার করার পরিকল্পনা ছিল। তবে শেষমুহূর্তে তদন্তকারী আধিকারিকরা গিয়ে তা বাজেয়াপ্ত করে। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
Tamil Nadu | Trichy Central Intelligence Division, in a raid conducted by the customs officials at Iral Pannai near Mimisal beach in Pudukottai district, seized more than 400 kg of ganja worth Rs. 60 Lakhs. Also, the Customs Officers are continuously investigating the fishing… pic.twitter.com/x2VEXwhQgx
— ANI (@ANI) March 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 11, 2024 09:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

