Badlapur Incident: বদলাপুরে যৌন নির্যাতনের ঘটনায় সাসপেন্ড ৩ পুলিশ আধিকারিক, স্কুল চত্বরে ট্রাস্টিরা
বদলাপুরে চার বছর বয়সী দুই ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় সাসপেন্ড ৩ পুলিশ আধিকারিক
নয়াদিল্লি: বদলাপুরের (Badlapur) চার বছর বয়সী দুই স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নামেন অসংখ্য মানুষ। তীব্র ক্ষোভে ফেটে পড়ে মানুষ, বদলপুর রেলস্টেশনে ট্রেন অবরোধ করা হয়, কিছু উত্তেজিত জনতা স্কুলেও ভাঙচুর চালায়। উত্তেজনা ঠেকাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। দুই নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে স্কুলের সাফাই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তর কড়া শাস্তির দাবি জানিয়েছন দুই ছাত্রীর অভিভাবক ও প্রতিবাদি জনতারা। যৌন নির্যাতনের ঘটনায় ৩ পুলিশ আধিকারিককে ইতিমধ্যে সাসপেন্ড করা বিষয়টি খতিয়ে দেখতে আজ স্কুলের ট্রাস্টিরা স্কুল চত্বরে পৌঁছেছেন।
ট্রাস্টিরা স্কুল চত্বরে পৌঁছেছেন
#WATCH | Badlapur incident: School trustees arrived at the school premises.
On August 17, police arrested a school attendant for allegedly sexually assaulting two minor girls. pic.twitter.com/nzIS9LQTXQ
— ANI (@ANI) August 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 23, 2024 03:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

