School Balcony Collapse: আচমকা ভেঙে পড়ল স্কুলের ঝুল বারান্দা, আহত ৪০ পড়ুয়া
স্কুলের বারান্দা ভেঙে পড়ার খবর পাওয়া মাত্রই চারিদিকে হৈচৈ পড়ে যায়। ছুটে আসে স্থানীয়রা। তারাই শুরু করে উদ্ধার কাজ।
স্কুল চলাকালীন বিপজ্জনক ঘটনা। ভেঙে পড়ল স্কুলের আস্ত বারান্দা। শুক্রবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঙ্কির জাহাঙ্গিরাবাদ শহরের এক বেসরকারি স্কুলে ঘটে গেল এই অঘটন। পড়ুয়াদের হৈ হুল্লোড়, শিক্ষকদের ক্লাস নেওয়া, নানা কিছুর ব্যস্ততার মাঝে আচমকা ভেঙে পরে স্কুলের সরু ঝুল বারান্দা। ঘটনায় প্রায় ৪০ জন পড়ুয়া আহত হয়েছে বলে জানা যাচ্ছে। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা প্রসঙ্গে পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত ওজনের কারণে ওই ঝুল বারান্দাটি ধসে পড়েছে।
ভেঙে পড়ল স্কুলের ঝুল বারান্দা...
निजी विद्यालय का छज्जा गिरने से हुआ हादसा।
सुबह के समय हुआ हादसा.. मचा हड़कंप।
मौके पर पहुंची स्थानीय पुलिस राहत व बचाव कार्य मे लगे।
जहांगीराबाद कस्बे के अवध अकेडमी का है पूरा मामला।@Barabankipolice
#barabanki pic.twitter.com/5onK2xTeF1
— Khushbu_journo (@Khushi75758998) August 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 23, 2024 06:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

