Road Accident in Dehradun: অসাবধানতার কারণে ট্রাকের চাকায় পিষে গেল বাইক আরোহী, দেখুন ভিডিয়ো
আশেপাশে না দেখেই স্কুটি নিয়ে রাস্তা পার হচ্ছিল দুই যুবক। আর তাতেই ঘটল বিপত্তি। উল্টোদিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারল গাড়িতে।
আশেপাশে না দেখেই স্কুটি নিয়ে রাস্তা পার হচ্ছিল দুই যুবক। আর তাতেই ঘটল বিপত্তি। উল্টোদিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারল গাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদূনে রায়পুর চক (Raipur Chowk) এলাকায়। জানা যাচ্ছে, শুক্রবার সকালে ২৮ বছর বয়সী শিবাঙ্কর বহুগুনা নামে ওই যুবক বন্ধুকে নিয়ে স্কুটিতে করে ঘুরতে বেরিয়েছিলেন। সেই সময় আচমকাই তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি মালবাহী কার্যত ট্রাকের চাকায় পিষে যায় শিবাঙ্করের দেহ। তবে অল্পের জন্য রক্ষা পায় তাঁর বন্ধু বীজেন্দ্র রাওয়াত। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চোট গুরুতর নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এবং ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। যদিও কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।
Dehradun, Uttarakhand: In a tragic accident on Friday afternoon at Raipur Chowk, a truck driver ran over two youths on a scooter. Twenty-eight-year-old Sivankar Bahuguna died on the spot, while his friend Vijendra Rawat sustained minor injuries. Witnesses immediately informed the… pic.twitter.com/cddN8qumqO
— IANS (@ians_india) September 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 20, 2024 10:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

