RG Kar Hospital: কলকাতার বেসরকারি নার্সিং হোমে হানা, সুপ্রিম শুনানির সকালে অ্যাকশন মুডে ইডি

আর জি কর হাসপাতালে আর্থিক দূর্নীতির সঙ্গে যোগসূত্র থাকায় এই সব জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে প্রাথমিকভাবে অনুমান।

RG Kar Hospital: কলকাতার বেসরকারি নার্সিং হোমে হানা, সুপ্রিম শুনানির সকালে অ্যাকশন মুডে ইডি

কলকাতাঃ আজ ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে(Supreme Court) আর জি কর মামলার(RG Kar Case) তৃতীয় শুনানি। সেই দিকেই তাকিয়ে রাজ্যসহ গোটা দেশ। আর এমন এক বিশেষ দিনে অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই অ্যাকশন মুডে ইডি(Enforcement Directorate)। কলকাতার বিভিন্ন জায়গায় হানা দেয় কেন্দ্রীয় দুর্নীতি দমন শাখার আধকারিকেরা। কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে পৌঁছে যায় ইডি। বিটি রোডের 'সরজু নার্সিং হোম'-এ পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা। আর জি কর হাসপাতালে আর্থিক দূর্নীতির সঙ্গে যোগসূত্র থাকায় এই সব জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে প্রাথমিকভাবে অনুমান।

#WATCH | West Bengal: Enforcement Directorate (ED) search operation underway across Kolkata in connection with RG Kar Medical College and Hospital financial irregularities. pic.twitter.com/OPHujYLKhS

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 17, 2024 07:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).