Republic Day 2025: দিল্লির কর্তব্য পথে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্যারেড মহড়া চলছে
২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে ট্যাবলোতে সামিল হওয়ার ডাক পেয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার লোকশিল্প নাটুয়া নৃত্য দল।
নয়াদিল্লি: রাজধানীর কর্তব্য পথে (Kartavya Path) চলছে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডের মহড়া (Republic Day Parade Rehearsals)। দিল্লির (Delhi) হাড়কাঁপানো ঠাণ্ডার মধ্যেই কার্তব্য পথে পুরোদমে চলছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2025) প্যারেডে বিভিন্ন রাজ্যের ট্যাবলো অংশগ্রহণ করে। প্যারেডে অংশগ্রহণ করে ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনা। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে ট্যাবলোতে সামিল হওয়ার ডাক পেয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার লোকশিল্প নাটুয়া নৃত্য দল।
১৯৪৭ সালে ১৫ আগস্ট ভারত ব্রিটিশ সরকারের থেকে স্বাধীন হয়। ১৯৪৭ সালে স্বাধীনতার পর, ডক্টর বিআর আম্বেদকরের নেতৃত্বে একটি দল একটি সংবিধান রচনার প্রস্তাব পেশ করা হয়েছিল। দুই বছরের দীর্ঘ আলোচনার পর, ১৯৫০ সালে ২৪ জানুয়ারি সংবিধান গৃহীত হয়। গৃহীত হওয়ার দুই দিন পরে ১৯৫০ সালে ২৬ জানুয়ারি সকাল ১০টা ১৮ মিনিটে ভারতের সংবিধান কার্যকরী হয়। ভারত সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র দেশ হিসাবে গড়ে ওঠে। ২১টি গান স্যালুট এবং জাতীয় পতাকা উত্তোলন করে ঐতিহাসিক দিনটির সূচনা হয়।
দিল্লির হাড়কাঁপানো ঠাণ্ডার মধ্যেই কার্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া
#WATCH | Delhi: Republic Day parade rehearsals underway at Kartavya Path. #Delhi #RepublicDay pic.twitter.com/w0W57y05lM
— TIMES NOW (@TimesNow) December 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 23, 2024 09:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

