Ratan Tata: জনসেবায় 'পিভি নরসিমহা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড'-এ সম্মানিত হয়েছেন রতন টাটা
জনসেবায় তাঁর অসামান্য অবদানের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
নয়াদিল্লি: টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা (Ratan Tata) মর্যাদাপূর্ণ 'পিভি নরসিমহা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ডে (Narasimha Rao Memorial Award) সম্মানিত হয়েছেন। রতন টাটা ১৯৯০ থেকে ২০১২ সাল পর্যন্ত টাটা গ্রুপের (Tata Group) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাগুয়ার ল্যান্ড রোভারের প্রাক্তন চেয়ারপার্সনও ছিলেন। রতন টাটা বিশ্বের অন্যতম এক ব্যক্তি যিনি তাঁর আয়ের প্রায় ৬০-৬৫% বিভিন্ন প্রতিষ্ঠানে দান করেছেন। জনসেবায় তাঁর অসামান্য অবদানের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরষ্কার অনুষ্ঠানটি গত ১৫ মার্চ মুম্বইতে অনুষ্ঠিত হয়। আরও পড়ুন: Bengal Muslin Get GI Tag: রাজ্যের মুকুটে জুড়ল নতুন পালক, জি আই ট্যাগ পেলো ‘বাংলার মসলিন’ (দেখুন বিস্তারিত)
দেখুন
Our Chairman Emeritus Mr. Ratan Tata was honoured with the prestigious PV Narasimha Rao Memorial award for his immense contributions in the field of philanthropy. pic.twitter.com/uow3Qv0XOG
— Tata Group (@TataCompanies) March 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 20, 2024 04:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

