Ram Mandir Image From Space: ইসরোর স্যাটেলাইটে ধরা পড়ল রাম মন্দিরের অত্যাশ্চর্য ছবি, দেখুন আপনিও
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর স্যাটেলাইট থেকে কেমন দেখাচ্ছে রাম মন্দিরকে! সেই চিত্রই এবার উঠে এল সমাজমাধ্যমের পাতায়। ইসরোর স্যাটেলাইটে রাম মন্দিরের পাশাপাশি ধরা পড়েছে অযোধ্যায়র দশরথ মহল এবং সরযূ নদী।
ইসরোর স্যাটেলাইট ধরা পড়ল রাম মন্দিরের অত্যাশ্চর্য ছবি। আগামীকাল ২২ জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। মন্দির উদ্বোধনের পথ চেয়ে বসে গোটা দেশ। ঠিক তার আগেই নেটপাড়ায় উঠে এল এক অভূতপূর্ব ছবি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর স্যাটেলাইট থেকে কেমন দেখাচ্ছে রাম মন্দিরকে! সেই চিত্রই এবার উঠে এল সমাজমাধ্যমের পাতায়। ইসরোর স্যাটেলাইটে রাম মন্দিরের পাশাপাশি ধরা পড়েছে অযোধ্যায়র দশরথ মহল এবং সরযূ নদী (Sarayu River)।
আরও পড়ুনঃ আদিপুরুষে ‘রাম’ ভূমিকায় হোঁচট, রাম মন্দিরে ৫০ কোটি অনুদান প্রভাসের!
ইসরোর স্যাটেলাইট রাম মন্দিরের চিত্র...
#RamMandir from Space!@isro captures stunning satellite images of Ayodhya’s Ram Temple. The majestic Dashrath Mahal and the tranquil Saryu River take center stage in these snapshots. Notably, the recently revamped Ayodhya railway station stands out prominently in the detailed… pic.twitter.com/4Sn4R3JaZH
— MyGovIndia (@mygovindia) January 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 21, 2024 12:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

