Rajasthan Accident: দ্রুতগতির ট্রাকের ধাক্কা বাসে, পথের বলি ৪

দুর্ঘটনার খবর জেলা প্রশাসনের কাছে পৌঁছানো মাত্রই ডিএম ও এএসপি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন।

Rajasthan Accident: দ্রুতগতির ট্রাকের ধাক্কা বাসে, পথের বলি ৪
Rajasthan Accident (Photo Credits: X)

Rajasthan Accident: শনিবার সাত সকালে রাজস্থানের ভারতপুরে বড়সড় পথ দুর্ঘটনা। বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ৪ জন যাত্রীর। আহত হয়েছেন বহু। জানা যাচ্ছে, বায়না থেকে ভরতপুরগামী যাত্রী বোঝাই ওই বাসটিকে সামনে থেকে দ্রুতগামী একটি ট্রাক সজোরে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যুর হয়েছে দুজনের। বাকি ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। দুর্ঘটনার খবর জেলা প্রশাসনের কাছে পৌঁছানো মাত্রই ডিএম ও এএসপি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুনঃ ট্রেলার সঙ্গে ট্যাঙ্কারের ধাক্কা! আগুন লেগে ট্যাঙ্কারের মধ্যেই ঝলসে মৃত্যু চালকের

দেখুন দুর্ঘটনার ভিডিয়ো... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 15, 2024 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).