Mahakumbh 2025: মহাকুম্ভে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়, প্রয়াগরাজ থেকে ৩৬০ টিরও বেশি ট্রেন চালানোর পরিকল্পনা
দ্বিতীয় অমৃত স্নানের জন্য সারা দেশ থেকে কোটি কোটি পুণ্যার্থী প্রয়াগরাজ পৌঁছেছেন।
নয়াদিল্লি: মৌনী অমাবস্যায় মহাকুম্ভের (Mahakumbh 2025) দ্বিতীয় অমৃত স্নানের জন্য ভিড় পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। এখনও পর্যন্ত প্রায় ১৫ কোটি পুণ্যার্থী সঙ্গমে স্নান করেছেন। দ্বিতীয় অমৃত স্নানের জন্য সারা দেশ থেকে কোটি কোটি পুণ্যার্থী প্রয়াগরাজ পৌঁছেছেন। ভিড় সামলাতে রেলপথ মন্ত্রক আজ জানিয়েছে, প্রয়াগরাজ (Prayagraj) অঞ্চলের বিভিন্ন স্টেশন থেকে ৩৬০ টিরও বেশি ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। এখন পর্যন্ত, কোনও বিশেষ ট্রেন বাতিল করার পরিকল্পনা নেই।
প্রয়াগরাজ থেকে ৩৬০ টিরও বেশি ট্রেন চালানোর পরিকল্পনা
#MahaKumbh2025 | The Railways has planned to run more than 360 trains from the various stations in the Prayagraj region today. As of now, there is no plan to cancel any special train: Ministry of Railways
— ANI (@ANI) January 29, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 10:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

