Rahul Gandhi: নিট ইস্যুতে সরব বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মাইক বন্ধ করার অভিযোগ স্পিকারের বিরুদ্ধে, উত্তাল সংসদ
দেশের হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ জড়িয়ে যে নিট-কে কেন্দ্র করে তা নিয়ে সংসদে আলোচনা করুক সরকার পক্ষ, সেই দাবিতে সরব হয়েছে বিরোধী 'ইন্ডিয়া' জোট।
নিট ইস্যুতে শুক্রবার উত্তাল হল লোকসভা। অধিবেশনের শুরুতেই নিট কেলেঙ্কারি নিয়ে আওয়াজ তুলতে গেলে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে স্পিকার ওম বিড়লার (Om Birla) বিরুদ্ধে। স্পিকারের এমন পদক্ষেপের কড়া নিন্দা করে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। সংসদের অন্দরের একটি ভিডিয়ো শেয়ার করে কংগ্রেসের অভিযোগ, নিট ইস্যু নিয়ে মুখে কলুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদে আওয়াজ তুলতে গেলে তাঁর মাইক বন্ধ করে তরুণদের কণ্ঠ দমন করার ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ জড়িয়ে যে নিট-কে কেন্দ্র করে তা নিয়ে সংসদে আলোচনা করুক সরকার পক্ষ, সেই দাবিতে সরব হয়েছে বিরোধী 'ইন্ডিয়া' জোট।
আরও পড়ুনঃনিট দুর্নীতি মামলায় চার মূল অভিযুক্তকে হেফাজতে নেওয়ার জন্য গোধরা আদালতে নিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা
দেখুন...
जहां एक ओर नरेंद्र मोदी NEET पर कुछ नहीं बोल रहे, उस वक्त विपक्ष के नेता राहुल गांधी जी युवाओं की आवाज़ सदन में उठा रहे है.
लेकिन...
ऐसे गंभीर मुद्दे पर माइक बंद करने जैसी ओछी हरकत करके युवाओं की आवाज़ को दबाने की साजिश की जा रही है. pic.twitter.com/NhJnZZVM66
— Congress (@INCIndia) June 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 28, 2024 01:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

