Bharat Jodo Nyay Yatra: বিরতির পর বঙ্গে শুরু ন্যায় যাত্রা, বাগডোগরা বিমানবন্দরে রাহুল

স্বাগত জানাতে রাহুল গান্ধী এবং কংগ্রেসের পোস্টার, ফ্লেক্সে সেজে উঠেছে জলপাইগুড়ি। বিমানবন্দরে অপেক্ষারত কংগ্রেস কর্মী সমর্থকেরা রাহুলকে দেখা মাত্রই স্লোগান তুলেছেন, 'রাহুল গান্ধী জিন্দাবাদ'।

Bharat Jodo Nyay Yatra: বিরতির পর বঙ্গে শুরু ন্যায় যাত্রা, বাগডোগরা বিমানবন্দরে রাহুল
Rahul Gandhi at Bagdogra Airport (Photo Credits: ANI)

দু দিনের বিরতির পর আজ রবিবার থেকে ফের বঙ্গে শুরু হচ্ছে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' (Bharat Jodo Nyay Yatra)। আজ দুপুর ২টো থেকে জলপাইগুড়িতে যাত্রা শুরু করবেন কংগ্রেস সাংসদ। এদিন সকালেই দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন রাহুল। স্বাগত জানাতে রাহুল গান্ধী এবং কংগ্রেসের পোস্টার, ফ্লেক্সে সেজে উঠেছে জলপাইগুড়ি। বিমানবন্দরে অপেক্ষারত কংগ্রেস কর্মী সমর্থকেরা রাহুলকে দেখা মাত্রই স্লোগান তুলেছেন, 'রাহুল গান্ধী জিন্দাবাদ'।

বাগডোগরা বিমানবন্দরে রাহুল... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 28, 2024 01:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).