Raghav Chadha Suspended From Rajya Sabha: অধীরের পর রাঘব, বাদল অধিবেশনের শেষ দিনে সাসপেন্ড আপ সাংসদ

রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় 'জালিয়াতির' অভিযোগ তুলে রাঘবকে সাসপেন্ড করেছেন।

Raghav Chadha Suspended From Rajya Sabha: অধীরের পর রাঘব, বাদল অধিবেশনের শেষ দিনে সাসপেন্ড আপ সাংসদ
Raghav Chadha (Photo Credit: ANI)

কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর পর এবার আপের রাঘব চাড্ডা। রাজ্যসভা থেকে সাসপেন্ড হলেন আম আদমি পার্টির সাংসদ (Raghav Chadha Suspended From Rajya Sabha)। আজ শুক্রবার বাদল অধিবেশনের শেষ দিন। আর এদিনেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় 'জালিয়াতির' অভিযোগ তুলে রাঘবকে সাসপেন্ড করেছেন। জানিয়েছেন, কাউন্সিলের বিশেষাধিকার কমিটির রিপোর্ট না পাওয়া অবধি রাঘবের সাসপেনশন জারি থাকবে। উল্লেখ্য, গতকালই লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 11, 2023 02:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).