Pune Shocker: গলায় তোয়ালে জড়িয়ে খেলতে গিয়ে প্রাণ গেল ৭ বছরের এক শিশুর, ঘটনাটি ঘটেছে পুনের কাটরাজ এলাকায়
পুলিশ সূত্রে জানা গিয়েছে ৭ বছরের ওই শিশু বাড়িতে তোয়ালে নিয়ে খেলতে গিয়ে হঠাৎই তা গলায় ফাঁসের মত চেপে বসে। তারপরই শ্বাসরোধের কারণে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম অদিতি দত্তাত্রয় কুলকার্নি
গলায় তোয়ালে জড়িয়ে খেলতে গিয়ে প্রাণ গেল ৭ বছরের এক শিশুর, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুনের কাটরাজ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ৭ বছরের ওই শিশু বাড়িতে তোয়ালে নিয়ে খেলতে গিয়ে হঠাৎই তা গলায় ফাঁসের মত চেপে বসে। তারপরই শ্বাসরোধের কারণে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম অদিতি দত্তাত্রয় কুলকার্নি । বয়স ৭ বছর। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
সরকারীভাবে ভারতী বিদ্যাপীঠ থানায় দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে। পাড়ার প্রতিবেশীরা জানিয়েছে মেয়েটি প্রায়শই তার বাড়ির জানালা এবং কাছাকাছি হলওয়ের কাছে খেলত। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে জানালার গ্রিল থেকে ঝুলে থাকা একটি তোয়ালে নিয়ে খেলছিল সে। সেই সময় তোয়ালেটি কোনও কারণে তার গলায় আটকে গেলে শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়।
A jolting incident has come to light from the Katraj area of Pune where a minor girl lost her life after she unintentionally strangled herself while playing with a towel at home. Aditi Dattatraya Kulkarni, a 7-year-old girl, has been named as the deceased.@PuneCityPolice #pune… pic.twitter.com/8najGswO4L
— Pune Mirror (@ThePuneMirror) June 20, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 20, 2023 05:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

