Diwali 2024: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিওয়ালির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
দিওয়ালির দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিওয়ালির দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) ও উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতির বাসভবনে প্রথম হাজির হন তিনি। তারপর সেখান থেকে উপ রাষ্ট্রপতির বাসভবনে যান তিনি। দুজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর বেশ অনেক কথাবার্তা বলেন প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত, এদিন সকালে কচ্ছে সীমান্ত এলাকায় ভারতীয় জওয়ানদের সঙ্গে সময় কাটান মোদী। সেখান থেকে সীমান্ত এলাকায় উন্নয়ন নিয়েও বার্তা দিয়েছেন তিনি। তারপর গুজরাট থেকে দিল্লিতে ফিরে রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতিদের সঙ্গে সাক্ষাৎ সারেন প্রধানমন্ত্রী।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 31, 2024 08:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

