President Droupadi Murmu:মধ্যপ্রদেশ সফরের দ্বিতীয় দিনে আজ উজ্জয়িনীতে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, করবেন মহাকাল দর্শন

রাষ্ট্রপতি শ্রী মহাকালেশ্বর মন্দির পরিদর্শন করতে যাবেন। সেখানে মন্দিরের রীতিনুযায়ী 'স্বচ্ছতা হি সেবা পাখওয়াদার' অধীনে মন্দির চত্বরে শ্রমদান করবেন এবং শ্রী মহাকাল লোক পরিদর্শন করবেন তিনি।

President Droupadi Murmu:মধ্যপ্রদেশ সফরের দ্বিতীয় দিনে আজ উজ্জয়িনীতে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, করবেন মহাকাল দর্শন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার মধ্যপ্রদেশ সফরের দ্বিতীয় দিনে আজ উজ্জয়িনে পৌঁছবেন। উজ্জয়িনে আয়োজিত সাফাই মিত্র সম্মেলনে যোগ দিয়ে রাষ্ট্রপতি সাফাই মিত্রদের সঙ্গে মতবিনিময় ও স্বচ্ছতা মিত্রদের শংসাপত্র বিতরণ করবেন বলে জানা গেছে। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু  প্রধান অতিথি হিসেবে উজ্জয়িনী-ইন্দোর সিক্স লেন রোড প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে ভারচুয়ালি উপস্থিত থাকবেন।

এরপর রাষ্ট্রপতি শ্রী মহাকালেশ্বর মন্দির পরিদর্শন করতে যাবেন। সেখানে মন্দিরের রীতিনুযায়ী 'স্বচ্ছতা হি সেবা পাখওয়াদার' অধীনে মন্দির চত্বরে শ্রমদান করবেন এবং শ্রী মহাকাল লোক পরিদর্শন করবেন তিনি। মন্দির  প্রাঙ্গনে কর্মরত কারিগরদের সঙ্গে ও তিনি তাঁর মতবিনিময় করবেন। মধ্যপ্রদেশ সফরের শেষ পর্যায়ে  ইন্দোরে দেবী অহিল্যা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 19, 2024 09:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).