Poonch Terror Attack: পুঞ্চে জঙ্গি হামলায় ১ জওয়ানের মৃত্যু, আহত ৪, অতিরিক্ত সেনা নামিয়ে চলছে তল্লাশি
জঙ্গি হামলার পর থেকে জম্মু কাশ্মীরের পুঞ্চের বিভিন্ন এলাকায় বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। পাঠানো হয়েছে অতিরিক্ত সেনা। শনিবার রাত থেকেই শুরু করেছে তল্লাশি অভিযান।
পুঞ্চের (Poonch) সুরানকোট এলাকায় সানাই গ্রামে ভারতীয় বায়ুসেনার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলায় এক জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। হাসপাতাল সূত্রে খবর, আহত চার জওয়ানের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জঙ্গি হামলার পর থেকে জম্মু কাশ্মীরের পুঞ্চের বিভিন্ন এলাকায় বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। পাঠানো হয়েছে অতিরিক্ত সেনা। শনিবার রাত থেকেই শুরু করেছে তল্লাশি অভিযান। পুলিশ এবং সেনাবাহিনী একযোগে শুরু করেছে তদন্ত। পুঞ্চ এবং সংলগ্ন এলাকায় সমস্ত গাড়ি চেক করা হচ্ছে।
চলছে বাড়তি তল্লাশি...
#WATCH | Poonch, J&K: Visuals of security checking by Indian Army personnel in the Poonch district.
An Indian Air Force vehicle convoy was attacked by terrorists in the Poonch district yesterday. One of the five Indian Air Force soldiers injured in the terrorist attack has… pic.twitter.com/0PjwhZ3GVX
— ANI (@ANI) May 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 05, 2024 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

