Maharashtra: এক্সপ্রেস ট্রেনের সামনে আত্মহত্যার চেষ্টা, রেললাইনে ঝাঁপিয়ে কিশোরকে বাঁচালেন GRP কনস্টেবল (ভাইরাল ভিডিও)
বছর ৩৫-এর GRP কনস্টেবলের তৎপরতায় প্রাণে বাঁচল ১৮ বছরের কিশোর (GRP Constable Jumps on Tracks)। ঘটনাটি মহারাষ্ট্রের উলহাসনগরের ভিথালওয়াডি রেলস্টেশনে।
বছর ৩৫-এর GRP কনস্টেবলের তৎপরতায় প্রাণে বাঁচল ১৮ বছরের কিশোর (GRP Constable Jumps on Tracks)। ঘটনাটি মহারাষ্ট্রের উলহাসনগরের ভিথালওয়াডি রেলস্টেশনে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করছে ওই কিশোর। ট্রেন আসার কয়েক মুহূর্ত আগেই প্ল্যাটফর্ম থেকে সে লাইনে ঝাঁপিয়ে পড়ে। এক্সপ্রেসটি ঢুকতে তখনও তিন সেকেন্ড বাকি। তিলমাত্র সময় নষ্ট না করে তৎক্ষণাৎ রেললাইনে ঝাঁপিয়ে পড়েন কনস্টেবল। তারপর ওই কিশোরকে ধাক্কা মেরে লাইন থেকে সরিয়ে দেন। পরমুহূর্তেই হুঁস করে ট্রেন চলে যায় স্টেশন কাঁপিয়ে। ভিডিওি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দেখুন ভিডিও
A 35-year-old government railway police (GRP) constable jumped on the railway tracks moments before an express train was to pass to save an 18-year-old who allegedly tried to die by suicide at Vithalwadi railway station @SachinKalbag @htTweets @HTMumbai pic.twitter.com/UA4NCf8lXF
— Megha Pol (@Meghapol) March 23, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 24, 2022 10:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

